Monday, May 19, 2025

বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নূর নবী (২৪) এক যুবকের মৃত্যু

 ১নং সাতপোয়া ইউনিয়ন ০৪নং ওয়ার্ড আদ্রা 



বড় আদ্রা উত্তর পাড়া(টাউন পাড়া)নিবাসী মোঃ জহুরুল ইসলাম এর মেজো(২য়) ছেলে মোঃ নবীর মিয়া(২৪) আজ সকাল ৬.৩০ মিনিটে সেজ মোটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ইন্তেকাল ফরমায়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)


মরহুম এর জানাযা নামাজ আজ ২০/০৫/২০২৫ তারিখ বিকাল ০৩ ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে।


হে অল্প দিন হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং প্রায় চার মাসের একটি পুত্র সন্তান আছে আল্লাহ তাকে নেক হায়াৎ দান করুক,,


পরিবারকে সুখ সহিবার ধৈর্য দান করুন 


আল্লাহ মরহুমের জীবন জিন্দেগির পাপগুলো মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন (আমীন)

Saturday, November 2, 2024

ব্যবসায়িক সংগঠনের পদ পদবীকে রাজনৈতিক পদ হিসেবে মিথ্যা মামলা


 ব্যাসায়ী সংগঠন ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক মো: শাহজাহান কে আওয়ামী লীগের নেতা বলে মিথ্যা মামলা অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে মো: শাহজাহান দীর্ঘ ৩০ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি এন্ড এফ এর ব্যবসা জড়িত। তিনি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তিনি বর্তমানে সিন্থিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী। এছাড়া ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন। অথচ কিছু কতিপয় অসাধু লোক তাকে আওয়ামী লীগের নেতা ও যুগ্ম সম্পাদক বলে অপপ্রচার চালায়। শুধু তাই নয় অপপ্রচারকারীরা এই পদটি ব্যবহার করে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে।সর্বশেষ আশুলিয়া থানায় তাকে আওয়ামী লীগ নেতা বলে একটি মামলা আসামি করা হয়। সেখানে তাকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলে অপপ্রচার চালানো হয়।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ শাজাহান বলেন আমি সম্পূর্ণ নিরপরাধ। আমাদের ব্যবসায়ী সিন্ডিকেট আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তিনি আরো দাবি করেন আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আওয়ামী লীগ কেন আমার নামে ২০২২ সালে বিএনপি বলে থানা মামলা করে।

উল্লেখ্য গত ১৮/১১/২০২২ (মামলা নং ২৩) সিরাজগঞ্জ কামারখন্দ থানায় তৎকালীন আওয়ামী লীগ বাদী হয়ে বিএনপি নেতা কর্মীদের নামে একটি মামলা দায়ের করেন।সেখানে তৎকালীন আওয়ামী লীগ সরকার মো শাহজানকে বিএনপির নেতা বানিয়ে ১৭ নাম্বার আসামী হিসেবে অন্তর্ভুক্ত করে মিথ্যা মামলা দায়ের করেন।

Thursday, February 15, 2024

কবি হয়ে ওঠা


 প্রিয় কবি

যুগে যুগে যারা ইতিহাস তৈরি করেছে যাদেরকে আমরা মনে রাখি,তারা সবাই কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করে সুনাম অর্জন করেছে।

যদিও সুনাম বয়ে চলে তাদের অবর্তমানে।

বাস্তব সঙ্গী হয়ে তেমনি পরিশ্রমী সংগ্রামী একজন, যিনি অন্যদের মধ্যে বড় হয়ে উঠেও নিজেকে অতি ছোট হয়ে জীবন যাপন করে। যার প্রতিটা পদক্ষেপে শারীরিক এবং মানসিক আর্থিক সহ চাপ নিয়ে জীবনের পথ অতিক্রম করে!! নিজের সাথে নিজেই সংগ্রাম করে বেড়ে ওঠা! বলছিলাম জলছাপ এবং প্রায় ২৫ টি  বই এর লেখকঃ-

আমাদের জামালপুর জেলা মেলান্দহ থানার অন্তর্ভুক্ত টনকী বাজার গোবিন্দী গ্রামে

পিতাঃ মজিবর রহমান জুলু

মাতাঃ জহুরা বেগম বানেছার কুল আলোকিত করে পিতার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে

কবি মনিরুজ্জামান বাদল আবির্ভাব/ভূমিষ্ঠ/ জন্মগ্রহণ করেন.

আমাদের সাতপোয়া ইউনিয়ন,সরিষাবাড়ি,জামালপুর blogger এর পক্ষ থেকে তার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো,, যেন সমস্ত খারাপ সময় পার করে,, যেন তিনি ভালো থাকে।(আমিন)


বই মেলায় ২০২৪ সালে প্রকাশিত জলছাপ বইটি পেতে ৬৮৬ নং চলে আসুন


(ভুল মার্জনীয়)

Saturday, October 1, 2022

কবিতা


ঘুড়িটা
রীনা তালুকদার
--------------------

হারিয়ে যাওয়া ঘুড়িটা খুঁজতে খুঁজতে
মন চলে যায় দূরে.... ছবি ছবি গ্রাম গুলোয়
ঐ যে দূরে উঁচু উঁচু বাঁশের ঝাড়
নারকেল বীথি, অশ্বথ আর এক পায়ের তাল গাছ
লদের ঝি’র মঠের আগায় রহস্যময় কলসিতে
যেটা পাকি মিলিশিয়ার গুলিতে এখন খুলি বিহীন
গ্রামের বড় বিলের ধারে
চিল বসা সবচেয়ে উঁচু গাছটার মাথায়
যতদূর দৃষ্টির সীমানায়
যেখান থেকে শখের ঘুড়িটা নামানো খুব কঠিন
কাছে গিয়েও দারুন চিন্তার রেখা কপাল জুড়ে
কত কত বুদ্ধির আনাগোনা নার্ভ সিস্টেমে
মনে হয় ছুঁতে পারব; নামিয়ে ফেলব ঠিক
নাঙা পায় আগপিছ হাঁটা
একা একা কতশত কথার ফুলঝুড়ি
পথের কাঁকরে কাটা ব্যাথা ভরা বুড়ো আঙুল
দূরান্তে দূরের বন্ধুদের উদ্দেশ্যে
জোরেশোরে চিৎকার করে বলা
এইতো ...এখানে প্রিয় ঘুড়িটা....
আকাশে ততো দূরেই ভাল যতটা দূরে গেলে
নেটওয়ার্কের মধ্যে থাকে
ভাল আরো অতটা দূরেই
ছট্ করে করতলের নাটাই গোটানো যায়
নীল মেঘের সীমা অতিক্রম হলেই
শূন্যে মাতাল হাওয়ার দখলদারি
ব্ল্যাকহোল যেমন কিছুই পাবার নয়
স্বাধীনতার অপমান করলে
স্বাধীনতাও পালিয়ে যায়
গেছো কি সীমানা পেরিয়ে ?
সীমান্ত রক্ষীর ব্যর্থতা ছিলো কি
ভালোবাসা কি আবেগ বিহীন !
তাহলে এ বাড়ীর বৈকালিক চায়ের ধোঁয়া দেখি
ও বাড়ীর বিলাসী জানালার অলসতা ভাঙেে
এ বাড়ীর নিঃশ্বাসে সতেজ হচ্ছে
ও বাড়ীর ত্রিকোণ বারান্দার ‍গুচ্ছ বেলি
ও বাড়ীর ছাদে হঠাৎ হঠাৎই
ঠা ঠা করে হাসছে বোগেনভিলিয়া
নিখাদ ভালবাসাইতো সমস্ত বিসর্জনে
নয় সংসার বৈরাগ্য তবু উদাসীন গভীর রাতের বালিশ
একই আয়নায় বহুরূপী রহস্যময় চোখ
মায়াবী সেই ঘুড়িটা আটকে গেছে পাশের বাড়ীর ছাদবৃক্ষে
এক জীবনের আনন্দ ও প্রশান্তি কী শুধু -
মুহূর্তের কম্পিত ঠোঁটের পরশ !!

Thursday, April 1, 2021

নৌকার মাঝি হওয়ার প্রত্যাশী,

১নং সাতপোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন
                   


আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন,সরিষাবাড়ী উপজেলার মধ্যে আলোচিত ইউনিয়ন ১নং সাতপোয়া ইউনিয়ন।০৯টি ওয়ার্ড নিয়ে ইউনিয়নটি গঠিত,
মৌজা ১৫টি 
গ্রাম সংখ্যা ১৯টি 
পরিবার সংখ্যা ৭২৩৯টি 
মুসলিম পরিবারের সংখ্যা ৭২৩৫টি 
হিন্দু ও খ্রষ্টান পরিবারের সংখ্যা ৪টি 
মোট জনসংখ্যা ৩৬,৮১৪ জন
পুরুষ ১৪৮২৯ জন 
নারী ১৩৯১০ জন।শিশু ৪৯৫০ জন 
বৃদ্ধ ৩১২৫ জন 
বিপদাপন্ন জনসংখ্যা ৭৮২০ জন 
মুসলিম ৩১৬১২ জন
হিন্দু ১৩ জন নারী 
খ্রিষ্টান ও অন্যান্য নাই
বিভিন্ন গ্রাম মহল্লা বাজার চাস্টল গ্রামের সর্ব সাধারণের কাছে গিয়ে দোয়া চাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার মাঝি হওয়ার জন্য।গ্রামের সর্বসাধারণের দুয়ারে দুয়ারে গিয়ে অনেকেই দোয়া চাচ্ছে তারমধ্যে চোখে পড়ার মতো,

জনাব সেলিম রেজা সাবেক সভাপতি ১নং সাতপোয়া ইউনিয়ন শাখা (বাংলাদেশ আওয়ামী যুবলীগ)

জনাব রফিকুল ইসলাম (মাস্টার) 
সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাতপোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি।

রবিউল ইসলাম (রবি) সরকার
সাবেক সাধারণ সম্পাদক ১নং সাতপোয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড শাখা, (বাংলাদেশ আওয়ামীলীগ) ও পরিচালক আদ্রা আর,এফ কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কোচিং সেন্টার।

জনাব মিজানুর রহমান 
সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ১নং সাতপোয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড শাখা।

সাতপোয়া ইউনিয়নের জনমনে প্রশ্ন কে হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত কাঙ্খিত নৌকার মাঝি?

Saturday, March 27, 2021

পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত





  • ২৯ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

Sunday, December 13, 2020

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস!!




 গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি

১৪ই ডিসেম্বর ২০২০ খ্রিঃরোজ::সোমবারসময়::১২.১০ মিনিটhttps://satpuabd.blogspot.com/2020/12/blog-post_13.html

স্মরণীয় এই দিনে সকল বুদ্ধিজীবীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সেই সাথে প্রত্যেকের আত্মার মাগফেরাত কামনা করছি। 🖤


শ্রদ্ধা মাগফেরাত___শহীদ বুদ্ধিজীবী


"চাইলেই একটি জাতির মেরুদণ্ড ভেঙে ফেলা যায় না, শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের প্রাণোৎসর্গের বিনিময়ে যে উর্বর আর তীক্ষ্ণ মস্তিষ্কের বীজ বুনে গেছেন তা আজও বাংলার সমগ্র জমিনকে রেখেছে স্বাধীন, সার্বভৌম ও অক্ষত।"


~ শেখ রুবেল

Sunday, December 6, 2020

গ্রাম্য গল্প






2000 সালের আগের জনপ্রিয় খেলা ছিল গরু দিয়ে চুরি দৌর!

2000 সালের আগে যাদের জন্ম তারা শুধু বুঝতে পারবে।পরবর্তীতে যাদের জন্ম তারা হয়তো,,না শুনে থাকলে বিষয়টি সঠিক নাও বুঝতে পারেন।
চৈত্র এবং বৈশাখ দুটি মাষ থাকতো গ্রামগঞ্জে আনন্দমেলা!!
ছোট বাচ্চাদের কে হাত ধরে নিয়ে যেত কারো পিতা কাহারো বড় ভাই এবং কাহারো দাদা,,সেমেলার প্রধান আকর্ষণ থাকতো গরু দৌড়।অন্য দিকে থাকত লাঠি বাড়ি খেলা,, ছোট ছোট দোকান,, সাপের খেলা।
চারদিকে থাকতো হইচই!!
খেলার মাঠের পাশের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকতো কম বেশি বয়সের সব ধরনের মেয়েরা""তারাও খেলা উপভোগ করত।
সে সময় গুলো ছিল মহান উৎসব!!!

Wednesday, December 2, 2020

ট্রেন দুর্ঘটনা



তারিখ: ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সংবাদ প্রকাশ আমাদের সাতপোয়া ইউনিয়ন সরিষাবাড়ী

মাদারগঞ্জের যুবক ট্রেনের সামনে সেলফি উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু,


সোহানুর সোহাগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের মাহলম মন্ডলের ছেলে ও মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মিরাজুল (১৯) সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পরে নিহত হয়েছে।

গত বুধবার, ২ ডিসেম্বর বিকালে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত মিরাজুল পড়াশুনার পাশাপাশি চাকুরি করতো। চাকুরির সুবাধে সিরাজগঞ্জে শহরে থাকতো । বুধবার বিকালে ঘুরতে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে, রেললাইন এ দাড়িয়ে সেলফি তুলতে গিয়ে পেছন থেকে আসা ট্রেনের নিচে কাটা পরে,ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিরাজুল।


সাবেক ছাত্র RNC স্কুলের সভাপতি

  রৌহা নান্দিনা চুনিয়াপটল (RNC) উচ্চ বিদ্যালয় এর নতুন ম্যানেজিং কমিটির দেওয়া হয়েছে। কমিটিতে যুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জন...