Thursday, April 1, 2021

নৌকার মাঝি হওয়ার প্রত্যাশী,

১নং সাতপোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন
                   


আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন,সরিষাবাড়ী উপজেলার মধ্যে আলোচিত ইউনিয়ন ১নং সাতপোয়া ইউনিয়ন।০৯টি ওয়ার্ড নিয়ে ইউনিয়নটি গঠিত,
মৌজা ১৫টি 
গ্রাম সংখ্যা ১৯টি 
পরিবার সংখ্যা ৭২৩৯টি 
মুসলিম পরিবারের সংখ্যা ৭২৩৫টি 
হিন্দু ও খ্রষ্টান পরিবারের সংখ্যা ৪টি 
মোট জনসংখ্যা ৩৬,৮১৪ জন
পুরুষ ১৪৮২৯ জন 
নারী ১৩৯১০ জন।শিশু ৪৯৫০ জন 
বৃদ্ধ ৩১২৫ জন 
বিপদাপন্ন জনসংখ্যা ৭৮২০ জন 
মুসলিম ৩১৬১২ জন
হিন্দু ১৩ জন নারী 
খ্রিষ্টান ও অন্যান্য নাই
বিভিন্ন গ্রাম মহল্লা বাজার চাস্টল গ্রামের সর্ব সাধারণের কাছে গিয়ে দোয়া চাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার মাঝি হওয়ার জন্য।গ্রামের সর্বসাধারণের দুয়ারে দুয়ারে গিয়ে অনেকেই দোয়া চাচ্ছে তারমধ্যে চোখে পড়ার মতো,

জনাব সেলিম রেজা সাবেক সভাপতি ১নং সাতপোয়া ইউনিয়ন শাখা (বাংলাদেশ আওয়ামী যুবলীগ)

জনাব রফিকুল ইসলাম (মাস্টার) 
সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাতপোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি।

রবিউল ইসলাম (রবি) সরকার
সাবেক সাধারণ সম্পাদক ১নং সাতপোয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড শাখা, (বাংলাদেশ আওয়ামীলীগ) ও পরিচালক আদ্রা আর,এফ কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কোচিং সেন্টার।

জনাব মিজানুর রহমান 
সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ১নং সাতপোয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড শাখা।

সাতপোয়া ইউনিয়নের জনমনে প্রশ্ন কে হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত কাঙ্খিত নৌকার মাঝি?

Saturday, March 27, 2021

পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত





  • ২৯ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

Sunday, December 13, 2020

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস!!




 গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি

১৪ই ডিসেম্বর ২০২০ খ্রিঃরোজ::সোমবারসময়::১২.১০ মিনিটhttps://satpuabd.blogspot.com/2020/12/blog-post_13.html

স্মরণীয় এই দিনে সকল বুদ্ধিজীবীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সেই সাথে প্রত্যেকের আত্মার মাগফেরাত কামনা করছি। 🖤


শ্রদ্ধা মাগফেরাত___শহীদ বুদ্ধিজীবী


"চাইলেই একটি জাতির মেরুদণ্ড ভেঙে ফেলা যায় না, শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের প্রাণোৎসর্গের বিনিময়ে যে উর্বর আর তীক্ষ্ণ মস্তিষ্কের বীজ বুনে গেছেন তা আজও বাংলার সমগ্র জমিনকে রেখেছে স্বাধীন, সার্বভৌম ও অক্ষত।"


~ শেখ রুবেল

Sunday, December 6, 2020

গ্রাম্য গল্প






2000 সালের আগের জনপ্রিয় খেলা ছিল গরু দিয়ে চুরি দৌর!

2000 সালের আগে যাদের জন্ম তারা শুধু বুঝতে পারবে।পরবর্তীতে যাদের জন্ম তারা হয়তো,,না শুনে থাকলে বিষয়টি সঠিক নাও বুঝতে পারেন।
চৈত্র এবং বৈশাখ দুটি মাষ থাকতো গ্রামগঞ্জে আনন্দমেলা!!
ছোট বাচ্চাদের কে হাত ধরে নিয়ে যেত কারো পিতা কাহারো বড় ভাই এবং কাহারো দাদা,,সেমেলার প্রধান আকর্ষণ থাকতো গরু দৌড়।অন্য দিকে থাকত লাঠি বাড়ি খেলা,, ছোট ছোট দোকান,, সাপের খেলা।
চারদিকে থাকতো হইচই!!
খেলার মাঠের পাশের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকতো কম বেশি বয়সের সব ধরনের মেয়েরা""তারাও খেলা উপভোগ করত।
সে সময় গুলো ছিল মহান উৎসব!!!

Wednesday, December 2, 2020

ট্রেন দুর্ঘটনা



তারিখ: ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সংবাদ প্রকাশ আমাদের সাতপোয়া ইউনিয়ন সরিষাবাড়ী

মাদারগঞ্জের যুবক ট্রেনের সামনে সেলফি উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু,


সোহানুর সোহাগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের মাহলম মন্ডলের ছেলে ও মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মিরাজুল (১৯) সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পরে নিহত হয়েছে।

গত বুধবার, ২ ডিসেম্বর বিকালে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত মিরাজুল পড়াশুনার পাশাপাশি চাকুরি করতো। চাকুরির সুবাধে সিরাজগঞ্জে শহরে থাকতো । বুধবার বিকালে ঘুরতে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে, রেললাইন এ দাড়িয়ে সেলফি তুলতে গিয়ে পেছন থেকে আসা ট্রেনের নিচে কাটা পরে,ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিরাজুল।


অজ্ঞাত লাশ উদ্ধার


আদ্রা

 

সরিষাবাড়ীতে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 প্রকাশিত: ৫:৫৮ ২ ডিসেম্বর ২০২০ 

জামালপুরের সরিষাবাড়ী সাতপোয়া ইউনিয়নে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

জানা গেছে,বুধবার(০২ ডিসেম্বর)সকালে উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা বাজারের পশ্চিম পার্শ্বে মানিক মাস্টার এর বাড়ির উত্তর পাশে দহের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়্ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।

 

এলাকাবাসী এই দেখে সরিষাবাড়ী থানায় সংবাদ দিলে সরিষাবাড়ী থানা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে লাশটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

 

পরে লাশটি পানি থেকে উদ্ধার করে সুরুতহাল শনাক্তের মধ্যদিয়ে সরিষাবাড়ী থানায় আনা হয়েছে বলে জানান ১নং সাতপোয়া ইউনিয়নের ১নং বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা এস আই মো: আলতাব হোসেন।

 

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো: ফজলুল করীম জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য পরে জামালপুর মর্গে প্রেরণ করা হবে বলে জানান।

 এলাকাবাসী ধারণা করেছে যে অজ্ঞাত ব্যক্তি তিনি একজন ফুটবল খেলোয়াড় এবং দেখতে লোকটি ভিন্ন প্রজাতির মনে হয় । এবং দেখতে মনে হয় লোকটি নিগ্রো জনগোষ্ঠীর লোক।


Monday, November 30, 2020

মৃত্যু সংবাদ

১ ডিসেম্বর 2020

                 মঙ্গলবার 

 শোক সংবাদ

১নং সাতপোয়া ইউনিয়নের,, রৌহা বাজার চাইল্ড হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ০১/১২/২০২০ খ্রিঃ রোজ মঙ্গলবার, মোঃ সামিউল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের নিজ বাড়ি হলো শ্যামগঞ্জ কালিবাড়ি মাদারগঞ্জ, জামালপুর।

তাহারহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!! তাহার পরকালে জান্নাত কামনা করছি (আমিন)

Sunday, November 29, 2020

অবৈধ ভাবে নদী থেকে মাটি তোলা ড্রেজার মেশিনে আগুন


সরিষাবাড়ীতে অবৈধ মাটি উত্তোলন অপসারণে ভ্রাম্যমাণ আদালত,

তারিখ:২৯/১১/২০২০ খ্রীঃ

রোজ:রবিবার

জামালপুরের সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ড্রেজার মেশিন অপসারণ অভিযান হবে এমন খবর পেয়ে ড্রেজার ব্যবসা খ্যাত জগন্নাথগঞ্জ জেটি ঘাট হতে ড্রেজার মালিকগণ পাইপ রেখে ড্রেজার মেশিন নিয়ে উধাও হওয়ার খবর পাওয়া গেছে। 

 

জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর সূবর্ণখালি নদী থেকে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ব্যবসা, বিশেষ করে তারাকান্দি রেলক্রসিং সংলগ্ন পশ্চিম পার্শ্বে, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটের জেটি ঘাট, স্থলের ঈদগাঁ মাঠের পশ্চিমে এই বালু উত্তোলনের মহা রমরমা ব্যবসা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এদিকে প্রশাসন কর্তৃক নিয়মিত  অভিযান পরিচালিত হলেও কিছুতেই যেনো প্রতিরোধ করা যাচ্ছে না এই অবৈধ বালু উত্তোলন ব্যবসা। তাই নদী থেকে নিয়মিত বালু উত্তোলন করায় ঝুঁকিতে রয়েছে তীরবর্তী বসবাসরত পরিবারগুলো।

 

প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ (২৯ নভেম্বর) সূবর্ণখালি নদীতে নির্বাহী মাজিস্ট্রেট এমন ড্রেজার মেশিন অপসারণের অভিযান চালান। কিন্তু ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে জগন্নাথগঞ্জ ঘাটের অবৈধ ড্রেজার মেশিন মালিকগণ তাড়াহুড়ো করে পাইপ রেখে মেশিন নিয়ে উধাও হয়ে যান। জানা-যায় ভ্রাম্যমান আদালত কর্তৃক তারাকান্দি রেলক্রসিং সংলগ্ন পশ্চিম পার্শ্ববর্তী এবং স্থলের ঈদগাঁ পশ্চিম পার্শ্বে অভিযান চলাকালে  কিছু ড্রেজার মেশিন সরজমিনে পাওয়া গেলে ড্রেজার মেশিনগুলো নির্বাহী মাজিস্ট্রেট কর্তৃক  জব্দের অতঃপর তা আগুনে পুড়িয়ে দেয়া হয়।

 

এই বিষয়ে নদী তীরবর্তী স্থানে বসবসরত নাম প্রকাশে অনিচ্ছুক কিছু লোকজন বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় আমরা অনেক ভয়ের মধ্যে আছি; কখন যেনো বাড়িঘরগুলো নদী ভাঙনে ভেসে যায়।

 

এ বিষয়ে নির্বাহী মাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বালু উত্তোলন দস্যু অপসারণের মধ্যে দিয়ে এমন তীরবর্তী এলাকার বসবাসরত মানুষগুলোর নদী ভাঙ্গনের ভীতিকর পরিস্থিতি লাঘবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় ড্রেজার মেশিন অপসারণে অব্যাহত থাকবে।

গ্রামের সরিষা ফুল




গ্রামের সৌন্দর্য

শীতের মৌসুমে গ্রামগুলোতে ভেসে উঠেছে সরিষা ফুল। সাতপোয়া ইউনিয়নের গ্রাম গুলোর মধ্যে এমন চিত্র মনমুগ্ধকর

সাবেক ছাত্র RNC স্কুলের সভাপতি

  রৌহা নান্দিনা চুনিয়াপটল (RNC) উচ্চ বিদ্যালয় এর নতুন ম্যানেজিং কমিটির দেওয়া হয়েছে। কমিটিতে যুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জন...